প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছে ইতালি আওয়ামী লীগ। এবার প্রধানমন্ত্রীকে ‘ঐতিহাসিক গণসংবর্ধনা’ দিয়ে ইউরোপে উদাহরণ সৃষ্টি করতে চান দলটির নেতাকর্মীরা।
আগামী ২৫ জুলাই ইতালির রোমে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই গণসংবর্ধনা। হোটেল পার্কো দ্য প্রিন্সিপালের বল রুমে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা। সেখানে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেবেন।
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের প্রস্তুতি সভায় এ কথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া। রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মাহতাব হোসেন। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বর্ণাঢ্য ওই গণসংবর্ধনাকে সফল করতে সভায় বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নেতাকর্মীরা। বিশেষ করে দলীয় শৃঙ্খলা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, গণসংবর্ধনাকে সমগ্র ইউরোপে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান তারা।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ খান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা কিবরিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
