শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও এগিয়েছে বাংলাদশে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সাম্প্রতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টকে ৯৬তম অবস্থানে রাখা হয়েছে। যা একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ৫ ধাপ এগিয়ে। হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।
মঙ্গলবার প্রকাশিত নতুন সূচকে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করতে পারছেন।
হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে তালিকার সবার ওপরে জাপানের পাসপোর্টের অবস্থান থাকলে মঙ্গলবার প্রকাশিত সূচকে শীর্ষ অবস্থান হারিয়েছে জাপান। নতুন সূচকে সাত দেশের সঙ্গে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। তবে তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়ারই অপর দেশ সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশ ও অঞ্চল ভ্রমণ করতে পারছেন।
সূচকে জার্মানি, ইতালি ও স্পেনের পাসপোর্ট যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ২৭টি দেশ ও অঞ্চল ভ্রমণের সুবিধা পাচ্ছেন। অপরদিকে পাসপোর্টের সূচকে শেষের ৫টি অবস্থানে থাকা অপর দেশগুলো হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এ সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়। হেনলি অ্যান্ড পার্টনারসের সংগ্রহে বিশ্বের ১৯৯টি দেশের নাগরিকদের আকাশ পথে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ১৮ বছরের তথ্য রয়েছে। প্রতি ৩ মাস অন্তর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট নিয়ে হেনলি অ্যান্ড পার্টনারস এ গবেষণা করে থাকে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
