ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, তিনি আর জীবনে কোনও নির্বাচনে অংশ নেবেন না। এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম এ কথা বলেন।
বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হন একতারা প্রতীকের এই প্রার্থী। দুষ্কৃতকারীরা তাকে মারধর করে কেন্দ্রছাড়া করে। পরে হিরো আলমকে রামপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বাসায় ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জীবনে আর কোনও নির্বাচন করব না। এ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি।
আলম আরও বলেন, ক্ষমতাসীনরা সকাল থেকে আমার ওপর হামলার সুযোগ খুঁজছিল। সারা দিন কোনও কেন্দ্রেই তারা আমার গায়ে হাত দেয়নি। শেষ যখন আমরা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে গেলাম, সেখানে দেখলাম তারা জোর করে ব্যালটে সিল মারছে। কক্ষে ঢোকার চেষ্টা করলে তারা আমাকে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে যখন বের হলাম তারা আমাকে বেধড়ক পেটানো শুরু করে। যখন আমি রাস্তায় পড়ে গেলাম, আমাকে কিল-ঘুসি মারতে থাকে তারা।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
