সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ঢাকায় আগামী ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এদিন সারাদেশের মহানগর ও জেলা শহরেও পদযাত্রা হবে। পরদিন ১৯ জুলাই ঢাকায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অনড় আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনও সময় আছে; এক দফার কর্মসূচির আগে পদত্যাগ করুন। তা না হলে পালানোর রাস্তা পাবেন না।’
১৮ ও ১৯ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হচ্ছে প্রাথমিক কর্মসূচি। এর পরও যদি আঙুলে ঘি না ওঠে, তাহলে কী করে ওঠাতে হয়– এ দেশের মানুষ তা জানে।’
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে সফল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ত্যাগ ছাড়া কোনো অর্জন হয় না। এই সরকার প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কয়েক মাসে সহস্রাধিক নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে।
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নইলে এর পরিণতি শুভ হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের সদস্যরা পবিত্র কোরআন ছুঁয়ে সংবিধানের যে শপথ নিয়েছেন সে মোতাবেক নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন।
মির্জা ফখরুল বলেন, লুটেরা অবৈধ আওয়ামী লীগ সরকার শত শত নেতাকর্মীকে গুম করেছে। সাবেক সংসদ সদস্য ও প্রতিবাদী ইলিয়াস আলীকেও তারা রেহাই দেয়নি। ঢাকার সাবেক কমিশনার চৌধুরী আলমসহ ছয় শতাধিক নেতাকর্মীকে তারা গুম করেছে। তাদের মায়ের বুক খালি করেছে। খুঁজে পাওয়া যায়নি। মা, মেয়ে, ছেলে, স্ত্রী-সন্তানদের কোল খালি এবং অসহায় করেছে। দলের নেতাকর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারে না। ছেলেদের চাকরি হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিনা দোষে কারাগারে আটকে রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, অবশ্যই নির্বাচন চাই। তবে ২০১৪, ২০১৮ সালে নির্বাচন খেয়ে ফেলেছেন। আর পারবেন না। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছিলেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
