দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আনিস রহমান।
রোববার (৯ জুলাই) সন্ধ্যা সাতটার সময় জোহানসবার্গের ফোডর্সবার্গে একটি রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রধান উপদেষ্টা আনিস রহমানের পরিচালনায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে রেজাউল করিম ফারুক সভাপতি ও আবু নাসের হাজারিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোশাফর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুল খালেক ও কাজী নজরুলকে সাংগঠনিক সম্পাদক করে সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মামুন রশিদ মৃধা, আজিজ কামাল, নাসির উদ্দিন, জাকির হোসেন ও মোহাম্মদ হোসেন প্রমুখ।
দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। এতে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
