পশ্চিমা দেশের জোট নেটোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে ডাউনিং স্ট্রিটে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে বলে ঘোষণা করার পর এই বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী সুনাক এ বিষয়ে যুক্তরাজ্য ওয়াশিংটনকে ‘নিরুৎসাহিত করবে’ বলে মন্তব্য করেছেন।
বৈঠকের সময় বাইডেন আমেরিকা-ব্রিটেন সম্পর্ককে, তার ভাষায়, ‘রক সলিড’ (অপরিবর্তনীয়) বলে বর্ণনা করেন।
এই বৈঠকের পর প্রেসিডেন্ট বাইডেন এখন উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সাথে দেখা করতে যাচ্ছেন। সেখানে তিনি রাজকীয় অভিবাদন গ্রহণ করবেন। রাজা চার্লসের সাথে আলোচনার আগে ওয়েলশ গার্ডদের পরিবেশিত মার্কিন জাতীয় সঙ্গীত শুনবেন।
আগামীকাল লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নেটো শীর্ষ সম্মেলন হচ্ছে এবং সেখানে বাইডেন ও সুনাকের মধ্যে আবার সাক্ষাৎ হবে বলে কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ডাউনিং স্ট্রিটে বাইডেনের প্রথম সফরের সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছেন যে তার চেয়ে ‘কোনো ঘনিষ্ঠ বন্ধু ও বৃহত্তর মিত্র’ আর নেই।
বিবিসি সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার জানাচ্ছেন, প্রেসিডেন্ট বাইডেনের এই সফর এমন এক সময়ে হলো যখন ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ চাপের মধ্যে রয়েছে এবং যখন ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের ক্ষেত্রে তার সাথে মিত্র দেশগুলোর মতভেদ তৈরি হয়েছে।
এই সফরের একটি ভালো দিক হলো রাজা চার্লসের সাথে বাইডেনের সম্পর্ক বেশ ভালো। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের প্রশ্নে এ দু’জনের মধ্যে মতের মিল রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট মে মাসে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি।
নেটোর পরবর্তী মহাসচিব হওয়ার জন্য ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের প্রচেষ্টায়ও তিনি বাধা দিয়েছেন বলে ব্যাপকভাবে খবরে বলা হয়েছে।
সূত্র : বিবিসি
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
