পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন পর্তুগিজ নাগরিক।
শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১) মারা যান।
আশঙ্কাজনক অবস্থায় ১ পর্তুগিজ নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিসবনে পাঠানো হয়েছে। আহত অন্য ২ পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশি শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।
তারা দুজনেই ওই শহরের পর্তুগিজ মালিকাধীন ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে তারা নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেয়।
দুই বাংলাদেশির মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা যোগাযোগ করছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
