ইইউর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার ( ৪ জুলাই ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় বলেছে, বাংলাদেশে তারা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। সে বিষয়টা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশে তাদের একটি টিম (দল) এসেছে। তারা এটা দেখতে এসেছে যে, বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ আছে কি না। তবে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, প্রেসক্রিপশনের বিষয়ে এখানে কোনো প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনে প্রেসক্রিপশন আবার কীসের। আমরা সব সময় বলছি, নিরপেক্ষ সরকার ছাড়া এখানকার নির্বাচন সম্ভব নয়। গত দুই নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশ নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আগামী সপ্তাহে একটি বিশেষজ্ঞ দল আসবে। ওই দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ-আলোচনা হবে। সেই দলের সঙ্গে আগাম আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা হয়েছে। মূলত আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতি এবং আগামী নির্বাচনে আমাদের কী ভাবনা, তা নিয়ে এতক্ষণ আলাপ হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান। আর বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
