গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অভিশংসনের পর তার স্থলবর্তী হয়েছেন মো. রাশেদ খান।
শনিবার (১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্ববায়ক আবু হানিফ ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদের আজকের জরুরি মিটিংয়ে দলের দুই-তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়। অভ্যন্তরীণ বিরোধের জেরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিয়রিয়াকে অভিশংসন করা হয়।
এর আগে শনিবার বেলা ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সেখানেই ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়। যদিও সভায় অনুপস্থিত তিনি। সভা শুরুর আগেই সেখানে না যাওয়ার ঘোষণা দেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া জানান, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
