পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বুধবার সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিসবনের মার্তিমুনিজ পার্কে সর্ববৃহৎ ঈদ জামাতটির পাশাপাশি আলামেদা পার্কে সকাল সাড়ে ৭টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহৎ জামাতটির ইমামতি করেন মুফতি আবু সাইদ। ঈদ জামাতে প্রায় ছয় হাজার লোকের উপস্থিতি লাখ করা যায়।
এদিকে পর্তুগালে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের জামাত ছিল ২৯ জুন (বৃহস্পতিবার)। কিন্তু বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে পালিত হয়েছে ঈদুল আজহা। এ নিয়ে বাংলাদেশি অভিবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
অপরদিকে সেন্ট্রাল মসজিদের উদ্যোগে বন্দরনগরী পর্তু, আলগার্ভ, সেতুবাল, সান্তারাই, ভিলা দি কন্ডে, অধিভিলাস, আমাদোরা ও দ্বীপ শহর পন্টা ডেলগাদাসহ ২২টি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
এ বিষয়ে পর্তুগালের অধিকাংশ বাংলাদেশিদের মতামত জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বলেন, পার্শ্ববর্তী দেশ স্পেনসহ ইউরোপের সব দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। শুধু এবারই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এর কিছুটা ব্যাতিক্রম পাওয়া গেল।
এদিকে ঈদ উপলক্ষে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিন বাংলাদেশ দূতাবাস লিসবনের সব সেবা বন্ধ থাকবে। পর্তুগালে প্রতিবছরই বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিশেষ দিনগুলোতে উৎসব ও উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজদের অনেকেই।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
