উৎসব-আনন্দের মধ্য দিয়ে বুধবার ইউরোপের অন্যান্য দেশের মত ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
আবহাওয়া অনুকূল থাকায় মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জায়নামাজ নিয়ে দীর্ঘ লাইনে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।
সকাল পৌনে ৭টায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় মসজিদ পরিদর্শনে আসেন স্থানীয় মেয়র আইজুদ্দিন তাইবি। তিনি মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।
অন্যদিকে প্যারিসের ওভারভিলিয়ে জামে মসজিদে সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় করেন বাংলাদেশ কমিউনিটি নেতারা।
এছাড়া প্যারিসের বাহিরে তুলুজ, মার্সেই, লিল, স্টারবুকস প্রভৃতি বড় বড় শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন। প্রতিটি জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
