চলতি বছর রেকর্ড সংকট বিদেশি দক্ষ জনবল নিয়োগ দেয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। কর্মী সংকট কাটাতে চলতি বছর ৩০ সহস্রাধিক দক্ষ বিদেশি শ্রমিককে ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দক্ষিণ কোরিয়ার বিচারবিষয়ক মন্ত্রী হান ডং হুন বলেন, আগামী মাসের মধ্যে জরুরিভিত্তিতে অন্তত ৫ হাজার কর্মী নেয়া হবে। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, দেশের ‘ব্লু-কালার জবস’ খাতে উত্তরোত্তর বাড়তে থাকা কর্মী সংকট কাটাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক শ্রমবাজারে ইলেক্ট্রিশিয়ান (বিদ্যুৎমিস্ত্রি), প্লাম্বার (পাইপমিস্ত্রি), দমকলকর্মী, ভবন নির্মাণের কাজ, টেকনিশিয়ান, মেকানিক, ট্রাক চালনা- প্রভৃতি কাজ ‘ব্লু-কালার জবস’ নামে পরিচিত। সাধারণ দক্ষিণ কোরীয়দের মধ্যে এই ধরনের পেশায় যাওয়ার আগ্রহ ও প্রবণতা কম থাকায় এতো দিন বিদেশি কর্মীদেরই এসব কাজে নিয়োগ দেয়া হতো।
করোনা মহামারির কারণে বিপুল সংখ্যক বিদেশি কর্মী দক্ষিণ কোরিয়া থেকে নিজ দেশে চলে যান। সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় দীর্ঘদিনে এই শূন্যতা পূরণ আর সম্ভব হয়নি। ফলে দিন দিন ‘ব্লু কালার জবস’ খাতে কর্মী সংকট প্রকট হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে দেশটি কর্মী সংকট কাটাতে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব কোম্পানি বাইরের বিভিন্ন দেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী সংগ্রহ ও সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, শিগগিরই সেসব কোম্পানিকে এ সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
