রোমানিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশকালে ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সীমান্ত অতিক্রমের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।
রোমানিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশি অভিবাসীদের দুটি দল রোমানিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশের চেষ্টা করে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়ায় এসেছিলেন।
টিমিসোরার টেরিটোরিয়াল ইন্সপেক্টরেট অব বর্ডার পুলিশের (আইটিপিএফ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সার্বিয়ার সীমান্তের দিকে যাওয়া তিন জনের একটি দলকে লুঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক করে সীমান্ত টহল দল। তারা সীমান্ত রেখা থেকে প্রায় ৫০ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।
কয়েক ঘণ্টা পরে, একই সীমান্ত এলাকা থেকে সাত জনের আরেকটি দলকে সীমান্ত রেখা থেকে প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডের দিকে প্রায় ২০০ মিটার পায়ে হেঁটে যেতে দেখে আটক করা হয়।
উভয় ঘটনা তদন্তের জন্য আটককৃতদের সীমান্ত পুলিশের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, আটককৃত প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক এবং তাদের বয়স বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়ায় এসেছিলেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
