ওয়াগনার বাহিনী রাশিয়ার ক্ষমতাসীন ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে একরকম বিদ্রোহ ঘোষণা করেছে। ফলে মস্কোসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুতিন প্রশাসন। অনেক পশ্চিমা গণমাধ্যমের খবরে রাশিয়ার গৃহযুদ্ধে বেঁধে যাবে বলেও শঙ্কা প্রকাশ করা হচ্ছে। ওয়াগনারের বিদ্রোহ নিয়ে এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন ও তার মিত্ররা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওয়াগনার বিদ্রোহ রাশিয়ার দুর্বলতার বহিঃপ্রকাশ। এই অবস্থার জন্য তিনি পুতিনের জোরালো সমালোচনাও করেছেন। তার দাবি, ওয়াগনার রাশিয়াকে বেশ ভোগাবে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরও দাবি, রাশিয়াকে যতোটা শক্তিশালী ভাবা হয় দেশটি আদতে ততোটা ক্ষমতাধর নয়।
ইউক্রেনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিত্রদের সাথে মিলে পরিস্থির বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে ওয়াশিংটন।
ইউক্রেনের আরেক মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাধারণ মানুষের স্বার্থে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল টুইটে বলেছে, তারাও রাশিয়ার পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। তার মতে পরিষ্কারভাবেই এটা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। সাথে জানিয়েছেন, তারা সব সময় ইউক্রেনের পক্ষে আছেন।
ফ্রান্স ও জার্মানিও পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছে। আর ইতালির প্রধানমন্ত্রীর মতে, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা যে কীভাবে ইউক্রেনে চালানো আগ্রাসন রাশিয়াকে অস্থির করে তুলেছে। তিনি মনে করছেন, এটা রাশিয়ার কর্মফল।
সূত্র: আল জাজিরা
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
