বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, তা দেশকে বিপদে ফেলে দিচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বললেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে সরাতে চায়। প্রধানমন্ত্রীর কাছে এমন বক্তব্য আমরা আশা করিনি। তার মানে আপনি জেনে গেছেন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে সমর্থন দিচ্ছে না; বাংলাদেশে তো আপনার সমর্থন নাই-ই।’
শুক্রবার (২৩ জুন) বিকালে রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, অবৈধ সরকারের পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবিতে শ্রমিক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠনটি।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ একটা কথাই বলছে, আপনি এই মুহূর্তে চলে যান। তাদের পরিষ্কার কথা, পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। কারণ, এ দেশে হাসিনা সরকারের অধীন কোনও নির্বাচন হবে না। এ ব্যাপারে এই দেশের মানুষ নিশ্চিত।’
‘কোনোকালেই তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। এ সরকার, তথা শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না’, বলেও উল্লেখ করেন ফখরুল।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
