প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের কথা যেমন বলেছেন, তেমনি সেন্টমার্টিনেরও কথা বলেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সেন্টমার্টিন অন্য একটা দেশ লিজ নিতে চায়। সত্য বলতে তিনি (শেখ হাসিনা) কখনও নত হন না, দ্বিধাগ্রস্ত হন না। মির্জা ফখরুল আজকে বলে—কৌশল! শেখ হাসিনা ক্ষমতায় থাকার কৌশল, ক্ষমতার রাজনীতি করেন না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, বিবেক ছাড়া কাউকে ভয় করেন না। আজকে সত্য তিনি উদ্ঘাটন করেছেন।
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনেকেই চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক—এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকের ক্ষমতার দরকার নেই। শুধু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হোক, এটাই তাদের রাজনীতি। বাংলাদেশের একটি দল এই রাজনীতি আজকে করছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার বিশ্বাসঘাতকতা, রক্ত ঝরাতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে। এই জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। এই বাংলাদেশবিরোধী অপশক্তিকে রুখতে হবে।
বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে ও অঙ্গীকার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আছি। এই মাটি আমাদের মাটি। এই মাটিতে আমাদের শিকড়। এখানেই আমাদের জন্ম। এই মাতৃভূমির মর্যাদা পিতা বঙ্গবন্ধুর পতাকা। এর মর্যাদা আমরা যেকোনও মূল্যে, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো। সেটাই আমাদের শপথ।
বাঙালির জীবনে দুটি অর্জন, দুটি লেগাসি আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটি বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার জনক, আরেকটি আমাদের মুক্তির, সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। একটি লেগাসি স্বাধীনতার, আরেকটি মুক্তির। শেখ হাসিনার উত্তরাধিকারও বেঁচে থাকবে। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
