মিশরে স্থানীয় বখাটেদের হাত থেকে পালাতে পাঁচ তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় সোমবার রাত একটার সময় বন্দর নগরী আলেক্সান্ডারিয়ায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হৃদয়ের বাড়ি মাগুরায়। আহতরা হলেন, নওগাঁ জেলার রাসেল হোসেন ও ভাগিনা রাসেল।
জানা যায়, বন্দর নগরী আলেক্সান্ডারীয়ার আলেক্স এপ্যারেল নামের একটি পোশাক কারখানায় কর্মরত চারজন প্রবাসী তাদের দুই মিশরীয় সুন্দরী বান্ধবীকে বাসায় ডেকে আনে ফুর্তি করতে। এসময় এলাকার স্থানীয় কিছু বখাটে ছেলে তাদের বাসায় হানা দেয় ও টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন হুমকি দিতে থাকে।
ভিতরে থাকা প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে পাঁচ তলা বিল্ডিংয়ের পেছনের টয়লেটের পাইপ বেয়ে নিচে নেমে পালানোর সময় আলমগীর হৃদয় নামের একজন নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। রাসেল ও তার ভাগিনা রাসেল একই পথ অবলম্বন করতে গিয়ে দুই ইমারতের মাঝে আটকে ভাগিনা রাসেলের বুকের পাঁজর ভেঙে যায় ও রাসেল সেখানেই আটকে থাকে।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, নিহত ও আহতরা মিশরে গত ৮/১০ বছর ধরে অবৈধভাবে মিশরের বিভিন্ন পোশাক শিল্পে শ্রমিকের কাজে নিযুক্ত ছিল।
এ ব্যপারে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) জনাব ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ্যালেক্স এপার্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে যা করণীয় তা করা হবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
