চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসাবে আখ্যা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে চীন। বুধবার পাল্টা জাবাবে বাইডেনের ওই মন্তব্যকে অযৌক্তিক ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।জিনপিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠেকের দুই দিন না যেতেই এই মন্তব্য করেন বাইডেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মার্কিন মন্তব্য অত্যন্ত হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন, যা মৌলিক তথ্য, কূটনৈতিক প্রোটোকল এবং চীনের রাজনৈতিক মর্যাদাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।তিনি আরও বলেন, এগুলো একটি প্রকাশ্য রাজনৈতিক উস্কানি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়া এবং মার্কিন ও তাইওয়ানের কর্মকর্তাদের সফর বিনিময় সম্প্রতি মার্কিন-চীন উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে।
গুপ্তচর বেলুন প্রসঙ্গে জো বাইডেন বলেছিলেন, গুপ্তচর বেলুনটি ধ্বংস করায় শি বেশ বিব্রত হয়েছে। এটা আসলে স্বৈরশাসকদের জন্য বড়ই বিব্রতকর বিষয়। বেলুনটি যেখানে ছিল সেখানে আসলে থাকার কথা ছিল না। এটিকে ইচ্ছে করেই পাঠানো হয়েছিল। সূত্র: এবিসি নিউজ
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
