জাঁকজমক আয়োজনে শেষ হলো আনন্দ মেলা। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসওমেন জুডিচু, কন্সাল জেনারেল অব বাংলাদেশ সামিয়া আন্জুম।
গত ১৭ ও ১৮ জুন দুদিনব্যাপী লস এঞ্জেলেস ভার্জিল মিডিল স্কুলে মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে উক্ত আনন্দ মেলায় এক ঝাঁক তারকার সমন্বয় ঘটে।
প্রথম দিনে আনন্দ মেলার উদ্বোধন করেন কাউন্সিলওমেন (ডিস্ট্রিক্ট ১০) হেদার হান্ট। তিনি লিটল বাংলাদেশ কমিউনিটির পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দেন।
সমাপনী অনুষ্ঠানে কংগ্রেসওমেন জুডিচু বাংলাদেশ থেকে অচিরেই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করে তাদেরকে মায়ানমারে নিজ বাসস্হানে পৌঁছানোর ব্যাবস্থা করার কথা উল্লেখ করেন।

প্রখ্যাত সংগীত শিল্পী এস আই টুটুলকে আনন্দ মেলার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। শেষের দিন দর্শক নন্দিত পারফরমেন্স করেন এস আই টুটুল, মোশাররফ করিম, সাজু খাদেম, প্রতিক হাসান, পলাশ, ফারিয়া ও মাইম আইকন কাজী মশহুরুল হুদা সহ প্রমুখ।
উপচে পড়া আগত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান আনন্দ মেলার কর্ণধার মোহাম্মদ আলী।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
