মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে।
শুক্রবার (৯ জুন) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তি সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সামগ্রিক তাৎপর্য তুলে ধরেন।
এছাড়া জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে একযোগে নিষ্ঠা এবং সততার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন তিনি।
সবশেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
