জার্মানির স্টুটগার্ট শহরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের এক জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্টুটগার্টের এই অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহরে কর্মরত এবং অধ্যয়নরত প্রায় দেড় শতাধিক সাবেক শাবিপ্রবি শিক্ষার্থী মিলিত হন। দীর্ঘদিন পর ক্যাম্পাসের সাবেক বন্ধুদেরকে পেয়ে আনন্দিত ছিলেন সবাই।
দুই দিনব্যাপী এই মিলনমেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, সাস্টিয়ান আড্ডা সহ নানা আয়োজন। এবারের এই মিলনমেলার তত্ত্বাবধানে ছিলেন জার্মান ফেডারেল নিউক্লিয়ার প্রতিষ্ঠানে কর্মরত পরমাণু বিজ্ঞানী ড. নিধু লাল বণিক, সমন্বয়ক এবং সংগঠক গোলাম হাফিজ খানসহ সাবেক সাস্টিয়ানরা। এছাড়া উপস্থিত ছিলেন সাস্ট জার্মানির ফাউন্ডার মেম্বার ড. কামরুজ্জামান তুপা এবং বিশ্বজিৎ গোস্বামীসহ অনেকে।
অনুষ্ঠানে ছিল সবারর জন্য টি-শার্টসহ নানা উপহারের ব্যবস্থা। ড. নিধু লাল বণিকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক স্বতঃস্ফূর্ত আড্ডায় সবাই অংশগ্রহণ করেন। সেখানে ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিচারণ করেন সবাই। কিছু সময়ের জন্য অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এক্স সস্টিয়ানদের সন্তানদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে এক্স সস্টিয়ানরা জানিয়েছেন, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটানোর জন্য এবং পুরানো বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য তারা এই পুনর্মিলনী আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে পরবর্তী সময়ের জন্য মামুনুর রশিদকে সভাপতি, রবিউল হোসেনকে সহসভাপতি এবং রাজশ্রী রায় রাজুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
