পর্তুগালে বসবাসরত বাংলা সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের নিবন্ধিত সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। সোমবার লিসবনের স্থানীয় একটি রেঁস্তেরায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রথমেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। তিনটির কোনো পদে একাধিক প্রার্থী না থাকাতে সবার মৌখিক সম্মতিতে সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীরকে নির্বাচিত করা হয়।
পরে সবার মতামত ও পরামর্শক্রমে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ এবং কার্যকরী কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ পাটোয়ারী (ঢাকা পোস্ট) ও রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন)। সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি (ব্যুরো প্রধান, দৈনিক ভোলার বাণী)। সহ-সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম (আরটিভি), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (দৈনিক ইত্তেফাক), এনামুল হক (একুশে টিভি), মো. আবু সাঈদ (জাগোনিউজ), সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক মহি উদ্দিন (আটলান্টিক টিভি পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী (চট্টগ্রামের সময়) এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল।
পর্তুগাল বাংলা প্রেসক্লাব ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পর পর্তুগিজ সরকারের নিবন্ধন পায়, যা পরবর্তীতে দেশটির বাংলাদেশ কমিউনিটির স্থানীয় খবরাখবর বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বিভিন্ন গণমাধ্যমগুলোতে নিয়মিত পরিবেশন করে আসছে। পাশাপাশি সংগঠনটি কমিউনিকেশন ডেভেলপমেন্ট, সিটিজেন জার্নালিজম ও ডিজিটাল লিটারেসিসহ পর্তুগিজ সরকারের স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
