শামসুল আরেফিন বাবলু
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ গত ৩১শে মে (বুধবার) সন্ধ্যায় লস এঞ্জেলস্থ ‘ইন্ডিয়াজ ক্লে পিট’ রেস্টুরেন্টে এক মত বিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ এবং পাঁচ বারের নির্বাচিত চট্টগ্রাম সিটি কমিশনার ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আ.লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম হোসাইন।
অনুষ্ঠানের প্রারম্ভেই শিশুরা সম্মানীত অথিতিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। এরপর বঙ্গবন্ধুর মাতা শেখ ছায়েরা খাতুন’র মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে বিশেষ মুনাজাত করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অথিতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ‘দেশকে স্বাধীনতা বিরোধী ও অন্যান্য ষঢ়যন্ত্রের হাত থেকে রক্ষার্থে যেকোনো ভাবেই আমাদেরকে ইউনাইটেড থেকে কাজ করে যেতে হবে যাতে আগামী নির্বাচনে আবারো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে পারি।’
প্রধান বক্তা আমিনুল ইসলাম বলেন, ‘দেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে, তাই দেশকে ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। তাই সকলকেই একযোগে কাজ করে যেতে হবে।’
অনুষ্ঠান’র সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন পার্টির সধারণ সম্পাদক ডাক্তার রবি আলম।
পরিশেষে প্রধান অতিথি মেয়র রেজাউল করিম’র জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
