যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অসহনীয় বিপর্যয় ডেকে আনবে। তাই সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় চীন। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।
শুক্রবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে তিনদিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ প্রতিরক্ষা সম্মেলন। সেখানে লি শাংফু বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের একসঙ্গে গড়ে ওঠার জন্য বিশ্ব যথেষ্ট বড় জায়গা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে লি অস্বীকৃতি জানানোর কয়েকদিন পর এমন মন্তব্য করলেন।
গত মার্চে চীনের প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর সিঙ্গাপুরের সম্মেলনে প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষণে রোববার তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা আলাদা। একে অপরের থেকে আরও নানাভাবেও তারা আলাদা। কিন্তু তাই বলে অভিন্ন স্বার্থে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা এবং সহযোগিতা জোরদার করার চেষ্টা করবে না তা হতে পারে না। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মারাত্মক সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় নিয়ে আসবে এটি অনস্বীকার্য।
তাইওয়ানসহ নানা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। গত এপ্রিলে তাইওয়ান ঘিরে তিন দিনের সামরিক মহড়া চালায় চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকের পর এ মহড়া চালিয়েছিল চীন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
