চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, তীব্র গরমের কারণে রাস্তাঘাট-হাটবাজারে লোক সমাগম কমে গেছে।
ঈশ্বরদীতে গত ১৫ দিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা।
রিকিশা ও অটোরিকশা চালকরা গরমে হাঁসফাঁস করছেন। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল দিয়েও পানি উঠছে না। ফলে উপজেলা জুড়ে তীব্র পানি সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে একটু স্বস্তির আশায় যুবক ও তরুণারা এলাকার সেচের গভীর নলকূপের ঠান্ডা পানিতে গোসল করছেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, সোমবার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
