মার্কিন বাজেট ঘাটতির ব্যবধান এক বছর আগের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৬৬৮ বিলিয়ন থেকে বেড়ে ১.১ ট্রিলিয়ন ডলার হয়েছে। এটি গত বছরের একই সময়ের রেকর্ডকৃত ঘাটতির চেয়ে ৪৩০ বিলিয়ন বেশি। বুধবার (১২ এপ্রিল) এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
অর্থ মন্ত্রণালয় জানায়, অর্থবছরের শুরুর তারিখ থেকে বর্তমান তারিখের মধ্যে অর্থ প্রাাপ্তি তিন শতাংশ কমেছে যেখানে ব্যয় ১৩ শতাংশ বেড়েছে। ব্যক্তিগত আয়করের সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় কম ছিল, যেখানে সামাজিক নিরাপত্তা ব্যয় বেড়েছে। উচ্চতর মেডিকেয়ার এবং মেডিকেড ব্যয়ের সাথে জাতীয় প্রতিরক্ষা ব্যয়ও বেড়েছে।
ট্রেজারি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এ বছরের অন্যান্য ব্যয়ের মধ্যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের আমানত বিমা তহবিল প্রোগ্রাম ‘সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সাথে যুক্ত’- এর অধীনে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার।
মার্চ মাসে উভয় ঋণদাতাদের নাটকীয় পতনের পর মার্কিন কর্তৃপক্ষ আমানতকারীদের তাদের অর্থের অ্যাক্সেস নিশ্চিত করতে পদক্ষেপ নেয়। ২০০৮ সালের আর্থিক সংকটের পর পর এটিই সবচেয়ে বড় আর্থিক সংকটের ঝুঁকি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
