রাশিয়ায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি। খবর আল-জাজিরার।
এফএসবি বৃহস্পতিবার জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক হয়। ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এর কোনো প্রমাণ দিতে পারেনি এফএসবি। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে গার্শকোভিচের।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল এক বিবৃতিতে বলা হয়েছে, এফএসবির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। আমাদের বিশ্বস্ত ও নিরপেক্ষ প্রতিবেদক ইভান গার্শকোভিচকের অবিলম্বে মুক্তি দাবি করছি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
