সৌদি আরবে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা। এরপর দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়াদের বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল প্রাজ্ঞ ও কৌশলি। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বাঙালি জাতি বৈষম্য, প্রতারণা আর নির্যাতনের জাঁতাকলে পিষ্ট হয়ে আসছিল। সেই জাতি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে স্বাধীনতার সুস্পষ্ট দিকনির্দেশনা লাভ করে। এই দিনে বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মহাকাব্যটি রচনা করেন।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল অত্যন্ত প্রাজ্ঞ ও সময়োপযোগী। তিনি সেদিন তার ভাষণে জাতিকে স্বাধীনতার জন্য সব প্রস্তুতি গ্রহণের কথা তুলে ধরেছিলেন। অনেক গবেষক বঙ্গবন্ধুর এ অলিখিত ভাষণকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ বলে স্বীকৃতি দিয়েছেন।
আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী অধ্যাপক এম এ ওয়াদুদ, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
