ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালে যারা হায়াকার্ড নিয়ে কাতারে এসেছিলেন তারা আবারও ভিসা ছাড়া নিয়মিত দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ পাবেন হায়াকার্ডধারী ব্যক্তিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন এই ঘোষণায় কাতারে বসবাসরত অনেক প্রবাসী তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের আবারও সঙ্গে রাখার সুযোগ পাবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নিয়মে যেসকল হায়াকার্ডধারী ব্যক্তিরা কাতারে আসবেন তাদের অবশ্যই নতুন করে হেল্থ ইনসুরেন্স করতে হবে। এ ছাড়া অবশ্যই রিটার্ন বিমানের টিকেট দেখাতে হবে। তবে হায়াকার্ড পাওয়া ব্যক্তিদের দেশটিতে আসতে আলাদা কোনো ফি প্রদান করতে হবে না। বিমানবন্দরসহ সকল বন্দরে তারা ই-গেইট ব্যবহার করবেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানিয়েছে, হায়াকার্ড পাওয়া ব্যক্তিদের অবশ্যই হোটেল বুকিং অথবা পরিচিত কোনো ব্যক্তির বাড়িতে থাকার বিষয়ে উল্লেখ করতে হবে। এ ছাড়াও ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে। বাকী অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে।
বিবৃতিতে আরও জানানো হয়, যারা হায়াকার্ড দিয়ে কাতারে আসবেন তারা তাদের পছন্দের আরও তিনজন আত্মীয় বা বন্ধুকে কাতারে আসার আমন্ত্রণ জানাতে পারবেন।
কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে আসা পর্যটক ও সমর্থকদের জন্য দেশটি চালু করেছিল হায়াকার্ড। এই কার্ডের মাধ্যমে পর্যটক ও বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে এসেছিলেন। এই কার্ডের মেয়াদ ছিল চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত। এই মেয়াদ আরও এক বছর বাড়াল কাতার সরকার।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
