বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত ১৭ জানুয়ারি তিনি জো বাইডেনের দেশে পা রাখেন। আর সেখাকার একটি ঘটনা তাকে খুব স্পর্শ করেছে। যা এই নায়ক তুলে ধরেছেন তার ফেসবুকে।
শাকিব খান বলেন, ‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। দূর থেকে দেখে দৌড়ে এসে এক তরুণ আমাকে জড়িয়ে ধরলেন। শুরুতে তিনি কথা বলতে নার্ভাস হচ্ছিলেন। কথা বলে জানতে পারলাম তার বয়স ২০-২১ বছরের মতো। তিনি ছোটবেলা থেকে আমেরিকায় কাজ করছেন। খুব সাধারণ কাজ করলেও তিনি একজন অসাধারণ মনের অধিকারী। তার রক্ত পানি করা উপার্জনে দেশে সংসার চলে।’
ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার-স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে তিনি তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন। অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম।’
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেককিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি। এছাড়া প্রায়ই এখানে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।’
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সবশেষে লিখেছেন, ‘প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছেন হয়তো তারা তা জানেন না। অথচ নীরবে কাজ করে যাচ্ছেন। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।’
এদিকে, শাকিব খান অভিনীত ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তির অপেক্ষায় আছে। আর খুব শিগগিরই দেশে ফিরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
