স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, এরকমই বার্তা দিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ বার্তা তিনি বাংলাদেশের প্রতি দিয়েছেন বলে মন্ত্রী ইঙ্গিত করেন।
র্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফরত মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে তাদের (বিএনপি ) সমাবেশের ব্যবস্থা করে দিয়েছি, এ জন্য তারা (যুক্তরাষ্ট্র) খুশি। তারা (যুক্তরাষ্ট্র) বলেছে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরা বলেছি আমরা সেটা মানি। সে জন্য তারা (বিএনপি) শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছে। সেগুলোতে আমাদের কোনো বাধা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির রাজনৈতিক কর্মসূচি বিষয়ে বলেন, তারা )যদি জনগণের সম্পদ নষ্ট করে, ফায়ার ওপেন করে কিংবা রাস্তাঘাট বন্ধ করে তখন আমরা নিষেধ করি। অন্যথায় তারা মুক্ত। তারা রাজনৈতিক দল, তারা মত প্রকাশ করতে পারে। ১০ ডিসেম্বর তারা যেমন প্রোগ্রাম করেছে, কিছুদিন আগেও করেছে, এটা সবার জন্যই ফ্রি।
র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, এটা তাদের দেশে এটি প্রক্রিয়া। এটা একটু সময় নিতে পারে। তবে তোমরা যে প্রক্রিয়ায় অ্যাডভান্স হচ্ছ, আমার মনে হয় এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে। এমন একটা ইঙ্গিত দিয়েছে।
কবে নাগাদ নিষেধাজ্ঞা উঠতে পারে— এ বিষয়ে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, টাইম ফ্রেম দেয়নি। তবে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। আমরা মনে হয়, আমরা সঠিক পথে আছি। তারা বলেছে, তোমরা যে পথে এগোচ্ছ সেটাই সত্যিকারের পথ।
র্যাবের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, তারা আমাদের বর্তমান কর্মকাণ্ডে খুশি। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে কাজ করছে, এটা নিয়ে তারা সন্তুষ্ট। তারা বলেছে, অনেক অগ্রগতি হয়েছে। তারা বলেছে, এ অগ্রগতি যেন সবসময় থাকে।
নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা আগেই বলে দিয়েছি, প্রধানমন্ত্রী চাইছেন একটা সুষ্ঠু নির্বাচন। সে জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। প্রধানমন্ত্রী কাউকে বাধা দিচ্ছেন না মতামত প্রকাশ করার জন্য। নির্বাচনের তিন মাস আগে সব কিছু নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। তারা সবকিছু কন্ট্রোল করবেন। তার আগ পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে সেজন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন এবং আমরা সে অনুযায়ী কাজ করছি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
