জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এ বিষয়ে নিজের বক্তব্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যাভির গত সপ্তাহে পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। ফিলিস্তিন এ ঘটনাকে উসকানি হিসেবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।
জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একই সময়ে, বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।
দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে এক প্রশ্নে গুতেরেস বলেন, আমি বিশ্বাস করি এর কোনো বিকল্প নেই। দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করবে।
১৯৬৭ সালে ইসরায়েলের দখলে যাওয়া পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। তবে ইসরায়েল বরাবরই জেরুজালেমকে নিজ দেশের রাজধানী হিসেবে দাবি করে আসছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
