আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নৈশভোজে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান অংশ নেন। এ সময় জেরেমি ব্রুয়ারের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনৈতিকবিষয়ক ও পাবলিক কূটনীতির প্রধান সাচা ব্লুমেন।
তবে নৈশভোজের বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে রাজি হননি আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।
এদিকে অস্ট্রেলিয়ান কূটনীতিকদের সঙ্গে বৈঠকের একাধিক ছবি ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করে শাম্মী আহমেদ লিখেছেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সঙ্গে দেখা করে সর্বদাই আনন্দিত।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, কূটনীতিকরা প্রায়ই শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়ে থাকেন। তারা বাঙালি খাবার খুব পছন্দ করেন। বেশ মজা করে খাবার গ্রহণ করেন তারা। খাওয়াদাওয়া শেষে তাদের মধ্যে খোশগল্পও হয়। তবে তা রাজনৈতিক নয়, সৌজন্যমূলক।
এ ছাড়াও বৈঠক সূত্রে জানা গেছে, আয়োজনটি নৈশভোজ হলেও খোশগল্পের পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির নানান বিষয় আলোচনায় উঠে আসে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন দলটির নেতানেত্রীরা। অন্যদিকে কূটনীতিকরাও তাদের অবস্থান জানিয়ে থাকেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
