রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, ‘দুপুর থেকে চরম ধৈর্যের সঙ্গে এখানে অবস্থান করেছে পুলিশ। কোনো রকম কাউকে কোনো উসকানি দেয় নাই। এরপরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে। বিএনপির পার্টি অফিসের তিন তলা থেকে হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে।’
বিপ্লব কুমার সরকার বলেন, ‘এরপর পুলিশ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। বিএনপির পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আনা হয়েছিল।’
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এখানে এসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট করে বলা যাবে না কতজন গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে।’
তবে পুলিশই বিএনপি কার্যালয়ে বোমা, ককটেল নিয়ে ঢুকেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে।
মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযোগ যেকোনো করতেই পারে। আমরা সবার সামনেই অভিযান পরিচালনা করে বোমা উদ্ধার করেছি।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
