বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পর্তুগালে বৈজ্ঞানিক সম্মননা পেলেন বাংলাদেশি অধ্যাপক সোহেল মুর্শেদ। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের রিটরিয়া হলরুমে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনিসহ সর্বমোট ২৪ জন বিজ্ঞানীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সোহেল মুর্শেদ ইনস্টিটিউট সুপিরিয়র টেকনিক (আইএসটি) শাখার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা দেখিয়ে এ পুরস্কার অর্জন করেছেন। অধ্যাপক সোহেল মুর্শেদ এ পর্যন্ত আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে ১৮০টি গবেষণাপত্র, ১০টি বই এবং বিভিন্ন বইয়ে ৩২টি লেখা প্রকাশ করেছেন। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রতিনিধি হিসেবে ও ইউরোপীয় কো অপারেশন ইন সাইন্স এন্ড টেকনোলজিতে কাজ করেন।
অধ্যপক সোহেল মুর্শেদ ইম্পেরিয়াল কলেজ লন্ডন, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেছেন।
সোহেল মুর্শেদের জন্ম নড়াইল জেলায়। তিনি রুয়েট থেকে স্মার্তক ও বুয়েট থেকে স্নাতকোত্তর শেষ করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
