৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৫ সনের ৩রা নভেম্বর বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের পরিচালনাকারী সকারের জাতীয় চার নেতা- যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে। মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর অনুপস্থিত কালীন এই জাতীয় নেতার সফল নেতৃত্বে মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি হয়েছিল।
বঙ্গবন্ধু ও তার ঘনিষ্ট এই চার সহযোগীকে হত্যা করে খুনিরা স্বাধীন বাংলাদেশের জন্মনীতি ও স্বপ্ন মুছে দিয়ে একটি নব্য পাকিস্তান জন্ম দিতে চেয়েছিল।

লস এঞ্জেলেসের ইন্ডিয়াস ক্লে-পিট রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকরা জেলহত্যার বিচার করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে নিহত চার নেতার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং তাদের আত্মার মাগফেরাত করেন বক্তারা বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে প্রবাসীদের কাজ করার আহব্বান করেন।
ডাঃ রবি আলমের সঞ্চালনায় কোরান তেলোয়াত ও এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব।
আলোচনায় অংশগ্রহণ করেন ফিরোজ আলম, নাজমুল চৌধুরী, জহির উদ্দিন পান্না, আব্দুর রাজ্জাক, আমিন পাপ্পু, সোহেল ইসলাম, সালমা আলম, তানভীর ইসলাম এবং আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এক অংশের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ।
দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
