পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে নির্বাচনের দাবিতে লড়াই করছেন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। আর তার এই লড়াইকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন ইমরান খান। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান যেভাবে সত্যিকার মুক্তির জন্য লড়াই করেছে, তিনিও ঠিক সেভাবে লড়াই করছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানি প্রত্রিকা ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর থেকে লংমার্চ পালন করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাকিকি আজাদি-২ নামক এই লংমার্চের পঞ্চম দিন মঙ্গলবার (১ নভেম্বর) গুঞ্জরাওয়ালায় পিটিআইয়ের সমাবেশে উপস্থিত হয়ে ইমরান খান বলেন, ‘নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমতার কর্তৃত্ব দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান ‘বাংলাদেশ’ নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়।’
আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ের পরও সাংবিধানিকভাবে দেশ শাসনের অনুমতি না পাওয়ায় ১৯৭১ সালে পাকিস্তান কীভাবে দু’ভাগ হয়ে যায় তা মনে করিয়ে তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ‘নির্বাচনী ম্যান্ডেট’দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল আর সেই কারণে দেশের পূর্বাঞ্চলের অর্ধেক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করে ইমরান খান আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জিতেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে নামিয়ে দিয়েছিলেন। বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
