২৬ দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন আসা মো. নাজেম উদ্দিন নামের এক বাংলাদেশির। জানা যায়, গত ৫ অক্টোবর প্রাক্তন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকতা মো. নাজেম উদ্দিন(৭০) ও তার সহধর্মিণী মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে আসেন। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নাজেম উদ্দিনের স্বজন দাম্মাম প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, এহসান ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ২৮ জনের একটি গ্রুপ গত ৫ অক্টোবর বাংলাদেশ থেকে আব্দুল আজিজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে থেকে মক্কায় পৌঁছে কাবা ঘর তাওয়াফে বের হন নাজেম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ। প্রায় ২৬ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তৌহিদুল ইসলাম আরও জানান, নিখোঁজের বিষয়ে স্থানীয় সৌদি পুলিশ, হাসপাতাল ও হেরেমে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন প্রবাসী উনার খোঁজ পান তাহলে 01736550585 ও 966 543449584 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
গত ২৫ দিন ধরে সৌদি আরবের মক্কা ও মদিনায় মো নাজেম উদ্দিনকে খুঁজে না পেয়ে অবশেষে গত ২৫ অক্টোবর দেশে চলে আসেন স্ত্রী। মো. নাজেম উদ্দিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী সদরের মাষ্টার পাড়ায়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
