মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, স্বামীর ওপর সহিংস হামলার কারণে তিনি ও তার পরিবারের সকল সদস্য মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছেন ও তাদের হৃদয় ভেঙে গেছে।
গত শুক্রবার সান ফ্রান্সিসকোর বাড়িতে পেলোসির স্বামী পল পেলোসির (৮২) ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত ব্যক্তির নাম ডেভিড ডেপাপে (৪২) বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পল মাথা ও হাতে আঘাত পেয়েছেন। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে ডাক্তাররা আশা করছেন।
শনিবার সন্ধ্যায় টুইটারে এক চিঠি পোস্টের মাধ্যমে ন্যান্সি বলেছেন, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের মন ভেঙে গেছে এবং তারা মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছে।
হামলার পর এই প্রথম প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী ও জরুরি সেবার সদস্যদের দ্রুত পদক্ষেপ এবং তিনি যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা পেয়েছেন সে জন্যে আমরা কৃতজ্ঞ। পেলোসি বলেন, তার অবস্থা অব্যাহতভাবে উন্নত হচ্ছে।
পল পেলোসির ওপর হামলার সময়ে তিনি বাড়িতে একা ছিলেন। ন্যান্সি পেলোসি সে সময়ে কাজের সূত্রে ওয়াশিংটন ছিলেন।
এদিকে আটক হওয়া ডেপাপেকে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, হুমকিসহ আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
