আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
‘নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও অভিষেক অনুষ্ঠান শেষ হয়েছে।
২৪ অক্টোবর (সোমবার) দুবাই ইন্টারন্যাশনাল সিটির একটি হোটেলের হল রুমে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহবায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি মারুপ উল হক’র যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম।
প্রধান অতিথি বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশীদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশীরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে।
তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে প্রবাসী কার্ড সংগ্রহ করা জরুরি। এটি প্রবাসীদের উপকারে আসে।
এতে অতিথি ছিলেন, কমিউনিটি নেতা ইসমাইল গনি,এয়াকুব সৈনিক, কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদ এর সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নব নির্বাচিত সদস্য ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠান শেষে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মারুপ উল হক এবং সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান রেজাউল করিম রিজু।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
