গত ২৩ অক্টোবর ২০২২’র ইসি মিটিং এ অগঠতান্ত্রিক বিষয় নিয়ে হট্টগোলের ফলে বিষয়টির সুরাহা না করেই ইসি মিটিং পরিসমাপ্তি ঘটে। বিষয়টি ছিল বিগত ইসি মিটিং এ দুটি সংগঠনকে বাফলার ইসি মেম্বার করায়।
এ ক্ষেত্রে বিষয়টি সাবেক বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম উত্থাপন করে বলেন,
সংবিধানিকভাবে বাফলা এই সময়ে কোন সংগঠনকে ইসি মেম্বার করতে পারে না। কারণ বাফলার সংবিধানের থার্ড এমেন্ডমেন্ট, ৬ এপ্রিল ২০২১ অনুযায়ী শুধুমাত্র প্যারেডের ৩০ দিনের মধ্যে ইসির এই বার্ষিক পর্যালোচনা সভায় প্যারেডের ঠিক পরেই ইসি কর্তৃক বিদ্যমান সদস্যদের সকল সদস্য মর্যাদা এবং সহযোগী সদস্যের অবস্থা পর্যালোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।
অতএব উক্ত দুই সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক আগামী প্যারেডের পর সদস্য করার জন্য অনুরোধ জানান কিছু ইসি’র সদস্যবৃন্দ। কেন করা যাবে না তার পক্ষে অনেকেই আইনগত যুক্তি দেখান। এই হট্টগোলে বিষয়টির সুরাহা না হওয়ায় অন্য এজেন্ডায় চলে যেতে হয়।
অনেকে এ বিষয়টি নিয়ে ধারনা করছেন যে, বিষয়টির মধ্যে ভোটের রাজনৈতিক গন্ধ রয়েছে। আভাসে বলছেন তা না হলে একটি অগঠতান্ত্রিক বিষয় নিয়ে কেন জটিলতার সৃষ্টি হবে? সমাধান হিসাবে অনেকেই মনে করেন, দুটি সংগঠন সদস্য হিসাবে বহাল থাকতে পারবেন এই মর্মে যে, তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকতে পারবে না।
বিগত বাফলার ইসি মিটিং এ ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী ২০ ও ২১ মে ২০২৩ এ বাংলাদেশ ইনডিপেন্ডডেন্ট ডে প্যারেড অনুষ্ঠিত হবে। অন্যদিকে মেমোরিয়াল ডে কে সামনে রেখে ইতিপূর্বে আগামী ২৭ ও ২৮ মে ২০২৩ এ বাংলাদেশ মেলা হওয়ার ঘোষণা রয়েছে। ফলে একই সপ্তাহের ব্যাবধানে দুটি বড় ইভেন্ট কমিউনিটিতে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া পরের মাসে অর্থাৎ ১৭ ও ১৮ জুন ২০২৩ এ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে আনন্দ মেলার। কম সময়ের মধ্যে পরপর কয়েকটি বড় বড় ইভেন্ট কমিউনিটির মানুষের উপভোগ্য হলেও স্পন্সর পাওয়া বা স্পন্সরদের জন্য চাপে পড়ার সামিল। চ্যালেঞ্জের মুখোমুখি পরিহার করার উপায় হিসেবে বাফলার প্যারেডের দিন তারিখ পরিবর্তন করার জন্য মিটিং এর আলোচনায় আসে।
কমিউনিটির অনেকেই পরামর্শ দিচ্ছেন। সমস্যা হচ্ছে- মার্চ মাসে রমজান পড়ায় মে মাসের ২০ ও ২১ তারিখ ধার্য করা হয়েছে। এখন বিপাকের মধ্যে বাফলা। এক. হল নিদ্ধারিত তারিখে চ্যাঞ্জের মুখোমুখি, দুই. রোজার পরপরই প্যারেডের আয়োজন করা অনেকটা অসম্ভব। কারণ এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন।
তবে রোজার আগে করা সম্ভব ১৮ ও ১৯ মার্চ ২০২৩। (উল্লেখ্য, উক্ত তারিখের ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমান প্রেসিডেন্ট কতৃক, তবে ইসির অনুমোদন ছিল না )। কিন্তু স্বাধীনতা দিবসের পূর্বে উদযাপন সমালোচনার সম্মুখ হতে পারে বিবেচনায় মে মাসের ২০ ও ২১ তারিখ ধার্য করেছিল।
অবশেষে বিষয়টি চাপের মুখে পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে ইসি মিটিং ৬ ও ৭ এপ্রিল ২০২৩ এ নিয়ে গেছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
