সুইজারল্যান্ডের ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। ধাপে ধাপে নির্বাচন শেষে গত ২৩ অক্টোবর সোশালিস্ট পার্টি থেকে তারা কমিশনার পদে জয়লাভ করেছেন।
ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচিত তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত হলেন- কাজী আসাদুজ্জামান, ইস্কান্দার আলী এবং জর্ডান আলী। এদের মধ্যে জর্ডান আলী ইস্কান্দার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ইস্কান্দার আলী দীর্ঘ ২৪ বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছেন। আর কাজী আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে রয়েছেন সুইজারল্যান্ডে।
কাজী আসাদুজ্জামান সমকালকে জানান, পাঁচ বছর মেয়াদি প্যানেলভিত্তিক নির্বাচনে স্বতন্ত্র একটি প্যানেলসহ ছয়টি প্যানেল ছিল। এতে ৩৬ জন কমিশনার পদে নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভ করা ৩৬ কমিশনারের মধ্যে তারা তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত।
কাজী আসাদুজ্জামান বলেন, নয় হাজার ভোটার ডাকের মাধ্যমে ধাপে ধাপে ভোট দিয়েছেন। ২৩ অক্টোবর এর কার্যক্রম শেষ হয়েছে। তারপর নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
