সৌদি আরবের গত এক সপ্তাহে ব্যবধানে মক্কা, জেদ্দা ও রাজধানী রিয়াদে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে সৌদি আরবের মক্কা মুহাম্মদ আবদুস ছবুর (৪০) নামের এক বাংলাদেশি হৃদ্রোগে আক্রান্ত হন। এ সময় তাকে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। আবদুস ছবুরের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া সদর ইউনিয়নের নেয়াজটেক এলাকায়। বর্তমানে প্রবাসী আবদুস ছবুরের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, জেদ্দা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন গত একমাস আগে ছুটিতে দেশে আসেন। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেদ্দা প্রবাসী সেলিম উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
সৌদির রিয়াদে গত দুইদিন আগে মো. মেহেদী হাসান মুন্না নামে এক বাংলাদেশি যুবক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মেহেদী হাসান মুন্নার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা এলাকার বাসিন্দা। মুন্নার মরদেহ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
