সৌদি আরবের মাখাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ আলম(৪৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের বাসিন্দা।
মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় কাজ করতেন। গতকাল দুপুরে আল বিরিক নামক জায়গায় সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।
২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিলেন আলম। ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে ফের সৌদিতে যান তিনি। তার এমন মৃত্যুতে মাখাইল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আলমের সংসারে স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই। বর্তমানে নিহতের মরদেহ সৌদির একটি সরকারি হাসপাতালের হিমাগারে রয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
