এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন মার্কিন নাগরিক। আজ সোমবার যৌথভাবে তাদের তিনজনের নাম ঘোষণা করা হয়। অর্থনীতিতে নোবেল বিজয়ীরা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।
ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কারে ঘোষিত করা হয়। দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই নাম ঘোষণা করে।
পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি সুইডিশ ক্রোনার তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য ৯ কোটি ২১ লাখ ৩১ হাজার টাকা।
এবার চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদান রাখায় নোবেল বিজয়ী হয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সেভান্তে প্যাবো। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।
এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর বেরতোজ্জি, কে. ব্যারি শার্পলেস ও ডেনমার্কের মর্টেন মেলডাল। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক আনি এর্নো।
এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিলিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
