সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইআইডি বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ওহম-পেন্ডে প্রিফেকচারে এ ঘটনা ঘটে। এতে টহল দলের কমান্ডার অপর বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি তাদের শোক দ্রুত কাটিয়ে উঠার আশাও প্রকাশ করেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষী বাহিনীর ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের শামিল। এসময় সেন্ট্রার আফ্রিকান কর্তৃপক্ষের প্রতি অপরাধীদের শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। নিহতদের প্রতি ন্যয়বিচার নিশ্চিতে এ আহ্বান জানান গুতরেস।
বিবৃতিতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এ নিষেধাজ্ঞা দেশটির জাতীয় কর্তৃপক্ষকে সহায়তাকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
