পর্তুগালের রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে হিন্দুদের দুর্গাপূজার উৎসব। মঙ্গলবার লিসবনে বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যপি দুর্গা উৎসব উদযাপিত হয়।
মঙ্গলবার সকাল ৯ টায় পুজা, পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বন্টনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে আরতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
এ সময় লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ভারত দূতাবাসের দ্বিতীয় সচিব মি.প্রিতম শিবামুর্তি ও নেপালের দ্বিতীয় সচিব গিরিজা সুবেদীসহ আরও অনেকে।
রাষ্ট্রদূত এ সময় প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সকলকে মিলেমিশে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘গত বছর থেকে এ বছর আরও বড় পরিসরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। যা আমাকে অনেকটা বিমোহিত করেছে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃতির মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও সার্থক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
