সৌদি আরবের মদিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মৃত কবির হোসেনের ভাই শাহ পরান জানান, গত আট মাস আগে সৌদি আরবে আসেন কবির। মদিনা গারাগার আল উলা এলাকায় একটি খেজুরের বাগানে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো আজ কবির খেজুরের বাগানে কাজ করার সময় একটি খেজুর গাছে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে মদিনা আল উলা প্রিন্স আবদুল মহসিন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত কবির হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার লাকসামপুর ইউনিয়নের জোয়াগ গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও দুসন্তান রেখে গেছেন তিনি। তার মরদেহ বাংলাদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ জেদ্দা দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
