আন্তর্জাতিক মাইম আইকন, মাইম এম্বাসেডর অব বাংলাদেশ হিসেবে সুপরিচিত, জাতিসত্তার মূকাভিনেতা কাজী মশহুরুল হুদাকে ৩৬তম ফোবানা লস এঞ্জেলেসে ফোবানার গুড উইল এম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তিনি বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক।
হুদা বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে বাঙালী জাতীয়তাবাদের ভিত্তিতে মূকাভিনয় শিল্পের নিজস্ব স্বরূপ বির্নিমাণের উপর কাজ করছেন। বাংলাদেশের জাতীয় ব্রাণ্ড হিসেবে বাঙলা মূকাভিনয়কে প্রতিষ্ঠিত করাই তার উদ্দেশ্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ফোবানা উত্তর আমেরিকার প্রবাসী মানুষের সর্ববৃহত্তর সংগঠন। এই প্লাটফর্মে থেকে প্রবাসের নতুন প্রজন্মের মাঝে দেশের বিশুদ্ধ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় প্রসার ঘটাতে চাই। যার মাধ্যমে মূলধারার মানুষের কাছে বাংলাদেশের কৃষ্টিকে তুলে ধরা সম্ভব হবে।”
উল্লেখ্য, তিনি ফোবানার চীফ নির্বাচন কমিশনার হিসেবেও নির্বাচিত হয়েছেন।
ফোবানার আগামী দু বছরের জন্য চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আতিকুর রহমান ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান এবং আগামী ২০২৩ এ ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিয়লে। স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন মন্ট্রিয়ল। কনভেনর মনিরুজ্জামান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
