আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘২০১৪ সালে প্রতিপক্ষকে নিয়ে খেলার সাহস দেখাতে পারেননি। ২০১৮-তে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খেলেছেন। লুকিয়ে কিংবা অন্ধকারে একা একা নয়, আসুন প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে খেলুন। আমরা দেশের মানুষকে নিয়ে খেলি। মামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রুমিন ফারহানা।
ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এই মেশিনে ভোট হতে দেওয়া হবে না। আমরা ইভিএম বুঝি না। আমরা বুঝি ব্যালট। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’
অন্যদিকে, আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশেও বক্তব্য দেন রুমিন ফারহানা।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
